Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে ৯ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গত শনিবার। এরপরই এবার রাজ্যে আসতে চলেছে কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, আগামী ৯ মার্চ দুদিনের জন্য রাজ্য সফরে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই রাজ্যে ভোট ঘোষণা হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে ৯ মার্চ  রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে গত শনিবার। এরপরই এবার রাজ্যে আসতে চলেছে কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, আগামী ৯ মার্চ দুদিনের জন্য রাজ্য সফরে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই রাজ্যে ভোট ঘোষণা হয়ে যাবে বলে জানা যাচ্ছে। 

Advertisement

এর আগে গতমাসে ভোটমুখী অসম, পুদুচেরি, তামিলনাড়ুতে গিয়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখেছে কমিশনের ফুল বেঞ্চ। এবার তারা আসতে চলেছে পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, রাজ্যে প্রথম দফার ভোটার তালিকা প্রকাশের পরে ভোট প্রস্তুতি খতিয়ে দেখবে তারা। তারপরে দিল্লিতে ফিরে গিয়ে বৈঠকে বসবে। এর আগে কমিশন জানিয়েছিল, শীর্ষ আদালতের নির্দেশ মেনে সম্পূর্ণ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা হতে পারে। সেইমতো দ্বিতীয় তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণার প্রবল সম্ভাবনা। যে কারণে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের (সিইও) দপ্তর নতুন করে বুথ বিন্যাসের পরিকল্পনা বাতিল করার কথা জানিয়েছে। অর্থাৎ রাজ্যে ৮০,৬৮১টি বুথেই ভোট হবে। বর্ধিত বুথ সংখ্যা এবারের ভোটে কার্যকর হচ্ছে না। এসআইআরের কাজ বকেয়া থাকায় শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটার সংখ্যা স্থির না-হওয়ায় বুথবিন্যাস হবে না। তবে বহুতলের জন্য ৬০ থেকে ৭০টি অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে। কমিশনের নির্দেশ ছিল, ১২০০-র বেশি ভোটার থাকলে নতুন বুথ তৈরি করা হবে। কিন্তু এসআইআর শেষ না-হলে বুথ ভিত্তিক ভোটার সংখ্যা যাচাই কার্যত অসম্ভব। তাই ৮০,৬৮১টি বুথেই এবারও ভোট হবে। অন্যদিকে, ইতিমধ্যেই রাজ্যে ৪৮০ কোম্পানি বাহিনীর মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে কমিশন। প্রথম দফায় রাজ্যে এসে পৌঁছেছে ২৪০ কোম্পানি আধাসেনা। ১০ মার্চের মধ্যে আরো ২৪০ কোম্পানি বাহিনী চলে আসবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ