নিজস্ব প্রতিনিধি, বারাসত: ২০২২ সাল। তখন করোনা পরিস্থিতি কিছুটা থিতিয়েছে। ওই অবস্থায় পুরীতে গিয়ে জগন্নাথদেবের রথযাত্রা দেখার সামর্থ্য ছিল না অনেকের। তাছাড়া ছিল ভয়ও। তাই মানুষ গোটা বিশ্বের সুস্থতা কামনায় বারাসতে শুরু করে রথযাত্রা। এবার চতুর্থ বর্ষে পদার্পণ করছে সেই রথ। শুক্রবার ধুমধাম করেই এই দিনটি পালন করবে রথযাত্রা উদযাপন কমিটি। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন বিকেল সাড়ে চারটের সময় নবপল্লি শিবমন্দির সংলগ্ন এলাকা থেকে রথযাত্রা শুরু হয়ে বারাসতের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কলোনি মোড় হয়ে পৌঁছবে মাসির বাড়িতে। সেখানে সাতদিন থাকার পর জগন্নাথ, সুভদ্রা ও বলরাম ফিরবেন বাড়িতে।



