Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

মোদির ব্রিটেন সফরে স্বাক্ষর হবে মুক্ত বাণিজ্য চুক্তি

খালিস্তানি জঙ্গিদের নিয়ে ভারতের উদ্বেগের কথা ব্রিটেনকে জানানো হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি।

মোদির ব্রিটেন সফরে স্বাক্ষর হবে মুক্ত বাণিজ্য চুক্তি
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: খালিস্তানি জঙ্গিদের নিয়ে ভারতের উদ্বেগের কথা ব্রিটেনকে জানানো হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। সেখানেই খালিস্তানি জঙ্গিদের নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। আজ বুধবার ব্রিটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই দু’দেশের মুক্ত বাণিজ্য চুক্তিতে সায় দিয়েছে। মোদির সফরে ২৪ জুলাই এ সংক্রান্ত সই হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। সূত্রের খবর, নতুন বাণিজ্য চুক্তি অনুযায়ী, ভারতের শ্রম নিবিড় শিল্প যেমন জুতো, পোশাক, চর্ম শিল্পে শুল্ক ছাড়ের সুবিধা মিলবে। বিনিময়ে ব্রিটিশ গাড়ি ও হুইস্কি এদেশে সস্তা হতে পারে। জানা গিয়েছে, দেশান্তরি শিল্পপতিদের ভারতে প্রর্ত্যর্পণের ব্যাপারেও আলোচনা হবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটা নরেন্দ্র মোদির চতুর্থ ব্রিটেন সফর।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ