Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

শুল্কযুদ্ধকে বাড়তি গুরুত্ব না দেওয়ার পরামর্শ প্রাক্তন নীতি আয়োগ কর্তার

শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে দর কষাকষিকে ভারতের বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। এমনই মতামত দিলেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজীব কুমার।

শুল্কযুদ্ধকে বাড়তি গুরুত্ব না দেওয়ার  পরামর্শ প্রাক্তন নীতি আয়োগ কর্তার
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে দর কষাকষিকে ভারতের বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। এমনই মতামত দিলেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। কলকাতায় স্টিল রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের উচিত, আমেরিকা কী করছে, তার দিকে নজর রাখা এবং প্রতিযোগিতার বাজারে পণ্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজে নেওয়া। তার জন্য প্রয়োজনীয় নীতি আনার দরকার। আমেরিকার বিষয়টিকে খুব গুরুত্ব না দিয়ে পাশে সরিয়ে রাখা দরকার। এই বিষয়ে জুতসই কৌশল নেওয়া উচিত আমাদের দেশের, মনে করেন প্রাক্তন নীতি আয়োগ কর্তা। তাঁর কথায়, আমেরিকা যেভাবে ভারতীয় পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপাচ্ছে, ভারত তার প্রতিশোধে কখনোই আমেরিকার পণ্যের উপর বড় অঙ্কের শুল্ক চাপাতে পারবে না। কারণ, আমেরিকা বিশ্বে যে পরিমাণ পণ্য রপ্তানি করে, তার মাত্র ২ শতাংশ আসে ভারতে। তাই ভারতের চীন বা ইউরোপের উপর নজর দেওয়া উচিত। এই সংগঠনের তরফে কলকাতায় শুরু হয়েছে তিনদিনের সম্মেলন, যেখানে উপস্থিত হয়েছে নামী ইস্পাত সংস্থা। ১৫টি দেশ এই সম্মেলনে অংশ নিয়েছে। সংগঠনের শীর্ষ কর্তা বিবেক আদুকিয়া বলেন, ভারত ২০৩০ সালের মধ্যে ৩০ কোটি মেট্রিক টন ইস্পাত উৎপাদনের লক্ষ্যমাত্রা রেখেছে। এখনও পর্যন্ত আমরা ১৫.৬ কোটি মেট্রিক টন উৎপাদন ছুঁতে পেরেছি। কীভাবে এগলে লক্ষ্যমাত্রা ছোঁয়া যাবে, তা নিয়েই আলোচনা করব আমরা। কার্বন নির্গমন অনেকটা কমানোর জন্য কী কী কৌশল নেওয়া হতে পারে, তার রূপরেখা ঠিক হবে এই সম্মেলন থেকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ