Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লির বহুতলে আগুন, মৃত ৪

দিল্লির রোহিণী এলাকায় বহুতলে অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। জখম আরও তিনজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক।

দিল্লির বহুতলে আগুন, মৃত ৪
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির রোহিণী এলাকায় বহুতলে অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। জখম আরও তিনজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক। বুধবার পুলিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রোহিণীর সেক্টর ৫-এর রিথালা এলাকার একটি ছ’তলা আবাসনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। ওই দিনই তিনজনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়। তবে বুধবার সকালে উদ্ধারকাজ চলাকালীন ওই আবাসন থেকে চারজনের দগ্ধ দেহ উদ্ধার করেছেন দমকলকর্মীরা। পুলিস জানিয়েছে, জখম তিন জনের নাম নীতিন বনসল (৩১), রাকেশ (৩০) এবং বীরেন্দর (২৫)। তাঁদের মধ্যে নীতিন ও রাকেশের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁদের প্রথমে উদ্ধার করে বিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের আরএমএল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দমকলের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অফিসার (এডিও) রাজেশ কুমার বলেন, ওই বাড়িটির অগ্নি নির্বাপন ছাড়পত্র ছিল  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ