Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে উচ্ছ্বাস, বাজি ফাটাতে গিয়ে মালদহের হকার্স মার্কেটে আগুন

গতকাল, রবিবার নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। তারপরই সেলিব্রেশনে মেতে ওঠে গোটা দেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে উচ্ছ্বাস, বাজি ফাটাতে গিয়ে মালদহের হকার্স মার্কেটে আগুন
  • ১০ মার্চ, ২০২৫ ১৬:০৩
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: গতকাল, রবিবার নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। তারপরই সেলিব্রেশনে মেতে ওঠে গোটা দেশ। কিন্তু এরই মাঝে ঘটে গেল অঘটন। বাজি ফাটাতে গিয়ে আগুন লেগে যায় মালদহের হকার্স মার্কেটে। সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের জেরে মোট তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল, রবিবার রাতে ইংলিশবাজার পুরসভার ফোয়ারা মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত মেলেনি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে গতকাল রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল আধিকারিকরা। দমকল সূত্রে খবর, প্রায় ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেও মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ