Bartaman Logo
৯ জুন, ২০২৬

ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে ব্যর্থ, আত্মঘাতী বাবা

টাকার অভাবে ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে পারেননি। আত্মগ্লানিতে আত্মঘাতী হলেন বাবা। ঘটনা কেরলের। রবিবার বিকেলে স্থানীয় মুঙ্গামপারা জঙ্গলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে ব্যর্থ, আত্মঘাতী বাবা
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোচি: টাকার অভাবে ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে পারেননি। আত্মগ্লানিতে আত্মঘাতী হলেন বাবা। ঘটনা কেরলের। রবিবার বিকেলে স্থানীয় মুঙ্গামপারা জঙ্গলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা যায়, দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিলেন ভি টি শিজো। সম্প্রতি তাঁর ছেলে তামিলনাড়ুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পায়। কিন্তু ছেলেকে কলেজে ভর্তি করার মতো আর্থিক সঙ্গতি ছিল না শিজোর। পরিবারের অনুমান, সম্ভবত সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। পাশপাশি আরও একটা বিষয় সামনে এসেছে। জানা গিয়েছে, দীর্ঘ ১২ বছর মাইনে পাননি শিজোর শিক্ষিকা স্ত্রী। গত ফেব্রুয়ারি থেকে হাইকোর্ট নির্দেশে বেতন শুরু হলেও ১২ বছরের বকেয়া এখনও মেটানো হয়নি। তাই পরিবারের আর্থিক অবস্থা তেমন কিছু উন্নতি হয়নি। তাও কোনওক্রমে সংসার চলছিল। হঠাৎ ছেলের ইঞ্জিনিয়রিং কলেজে ভর্তির বিষয়টা সামনে আসে। এতটাকা একবারে জোগাড় করতে না পেরেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন শিজো।

Advertisement
সম্পর্কিত সংবাদ