Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লঙ্কা খেতে কৃষককে কুপিয়ে খুন

ভাঙড়ে লঙ্কার খেত থেকে এক কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। শনিবার রাত ১টা নাগাদ, ভাঙড় ২ নং ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায়। মৃতের নাম বাবলু মোল্লা (৫০)।

লঙ্কা খেতে কৃষককে কুপিয়ে খুন
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে লঙ্কার খেত থেকে এক কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। শনিবার রাত ১টা নাগাদ, ভাঙড় ২ নং ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায়। মৃতের নাম বাবলু মোল্লা (৫০)। খবর পেয়ে রাতেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস। 

Advertisement

প্রাথমিক অনুমান, তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। বাবলুর মাথায়, ঘাড়ে গভীর ক্ষত রয়েছে। জানা গিয়েছে, কয়েকজন প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ ছিল বাবলুর। তা নিয়ে প্রায়ই ঝামেলা হতো তাঁদের মধ্যে। শনিবার রাতে ওই কৃষক নিজের খেতে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন। পুলিস মনে করছে, তখনই তাঁকে পিছন থেকে আক্রমণ করা হয়। আততায়ীরা একাধিকবার আঘাত করে বাবলুকে। ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়। মৃতের বাড়ির লোকজন বলেন, রাত ১২টা নাগাদ আমাদের কাছে খবর আসে। এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাবলু। যেসব প্রতিবেশীর সঙ্গে বাবলুর বিবাদ ছিল, তাঁরাই এই খুন করেছে বলে অভিযোগ মৃতের দাদা সাহাবুদ্দিন মোল্লার। 
রবিবার সকালে ঘটনাস্থলে পুলিস কুকুর নিয়ে এসে তদন্ত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। মৃত কৃষক দলের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেন তিনি। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ