Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

সহকর্মীর নামে ই-মেল আইডি তৈরি করে ভুয়ো বোমা হামলার হুমকি, ধৃত ইঞ্জিনিয়ার

পছন্দের পুরুষ বিয়ে করেছেন অন্য কাউকে। প্রতিশোধ নিতে একের পর এক  ইমেল। বোমা হামলার হুমকি। কখনও ক্রিকেট স্টেডিয়ামে, কখনও শিশুদের স্কুল বা অন্য জনবহুল এলাকায়।

সহকর্মীর নামে ই-মেল আইডি তৈরি করে ভুয়ো বোমা হামলার হুমকি, ধৃত ইঞ্জিনিয়ার
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: পছন্দের পুরুষ বিয়ে করেছেন অন্য কাউকে। প্রতিশোধ নিতে একের পর এক  ইমেল। বোমা হামলার হুমকি। কখনও ক্রিকেট স্টেডিয়ামে, কখনও শিশুদের স্কুল বা অন্য জনবহুল এলাকায়। তদন্তে নেমে সোমবার রেনে জোশিলদা নামের এক যুবতীকে গ্রেপ্তার করল গুজরাত পুলিস। আর তাঁকে জেরা করতেই কার্যত চক্ষু চড়কগাছ তদন্তকারীদের।

Advertisement

পুলিস সূত্রে খবর, বর্তমানে গুজরাতে থাকলেও আদতে তামিলনাডুর বাসিন্দা রেনে। একটি বহুজাতিক বেসরকারি সংস্থায় সিনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত। সেখানেই তাঁর সহকর্মী ছিলেন দিভিজ প্রভাকর। তাঁকে পছন্দ হয় রেনের। কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রভাকরের বিয়ে হয়। এর পরেই প্রতিহিংসাবশত প্রভাকরের নামে একের পর এক ভুয়ো ইমেল আইডি তৈরি করে বছর ছাব্বিশের ইঞ্জিনিয়ার রেনে। ডার্ক ওয়েব ব্যবহার করে ওই ইমেল আইডি থেকে একের পর এক ভুয়ো বোমার হুমকি মেল পাঠায় বিভিন্ন জায়গায়। ২১টি ভুয়ো হুমকির সঙ্গে তাঁর যোগ পাওয়া গিয়েছে বলে খবর।
জানা গিয়েছে, আইপিএল ফাইনালের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভুয়ো বোমা হুমকি পাঠিয়েছিল রেনে। হুমকি মেল গিয়েছিল আমেদাবাদের একটি স্কুলেও। অভিযোগ, মোট ১১টি রাজ্যে হুমকি মেল পাঠিয়েছিল রেনে।  গুজরাতের জেসিপি (ক্রাইম) শারদ সিঙ্ঘল জানিয়েছেন, ‘রেনে ভেবেছিল ডার্ক ওয়েব ব্যবহার করে নিজেকে লুকিয়ে রাখবে। কোনও ডিজিটাল ফুটপ্রিন্ট রাখত না সে। কিন্তু একটি ছোট ভুলের কারণেই সে গোয়েন্দাদের কাছে ধরা পড়ে গিয়েছে।’ আরও কোন কোন হুমকি মেলের সঙ্গে রেনে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাইবার ক্রাইম আধিকারিক জানিয়েছেন, ‘এই ধরনে ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ডিজিটাল স্পেসকে ব্যবহার করে হুমকি মেল অভিনব। সাইবার অপরাধ যে ক্রমাগত বেড়ে চলেছে, এই ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ