নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকে দ্বিতীয় দফার কাউন্সেলিং চলবে ১৬ থেকে ২৪ ডিসেম্বর। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এই তথ্য জানা গিয়েছে। প্রথম দফার কাউন্সেলিংয়ের পরে দু’ হাজারেরও বেশি পদ ফাঁকা থেকে গিয়েছে। সেই পদগুলির জন্য এবার ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়ে কাউন্সেলিং শুরু হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বার বার কাউন্সেলিং করে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে।
Advertisement
এদিকে, স্কুলের উচ্চ প্রাথমিক স্তরে কেন মাদ্রাসার পার্শ্বশিক্ষকদের সংরক্ষণ দেওয়া হবে না, এই প্রশ্ন তুলে মামলায় যেতে চলেছেন বেশ কিছু চাকরিপ্রার্থী। তাঁদের বক্তব্য, পার্শ্বশিক্ষকরা স্কুল হোক বা মাদ্রাসা, সবাই সমান যোগ্যতাসম্পন্ন এবং একই কাজে নিযুক্ত। তাহলে কেন তাঁরা স্কুলে নিযুক্তির সময় এই সংরক্ষণের সুযোগ পাবেন না? প্রসঙ্গত, স্কুল এবং মাদ্রাসা পৃথক বিভাগের অন্তর্ভুক্ত। তবে, মাদ্রাসা থেকে কেউ স্কুলে চাকরি পেলে তাঁকে সার্ভিস কন্টিনিউয়েশনের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধাই দেওয়া হয়। এই দিকটিও তুলে ধরছেন চাকরিপ্রার্থীরা।
এদিকে, বেশ কিছু স্কুলে পরিচালন কমিটি না থাকায় উচ্চ প্রাথমিকের প্রার্থীরা কাজে যোগ দিতে পারছেন না। তাই, সেই স্কুলগুলিতে অবিলম্বে প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি, সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা আয়োজনের বিষয়টিও এর সঙ্গে জড়িত। এদিন একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, কোনও প্রার্থীর যাতে কাজে যোগ দিতে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বলা হচ্ছে ডিআইদের। এদিকে, এদিনই কমিশনের তরফে ৩৪ জন প্রার্থীর সংশোধিত এবং নতুন সুপারিশপত্র প্রকাশ করা হয়েছে। ২৯ জন প্রার্থীর সুপারিশপত্রে স্কুল এবং পদ সংক্রান্ত ভুল তথ্য ছিল। সেগুলি সংশোধন করা হয়েছে। আর চারজনকে একেবারে নতুন স্কুল সুপারিশ করা হয়েছে।