Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তাড়াতাড়ি বিয়ের জন্য চাপ দেবেন না মেয়েদের, আবেদন মুখ্যমন্ত্রীর

মেয়েদের তাড়াতাড়ি বিয়ে করার জন্য চাপ দিচ্ছে পরিবার। এমনটা করবেন না। বৃহস্পতিবার ঝাড়গ্রামে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে ভরা সভায় এমনই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাড়াতাড়ি বিয়ের জন্য চাপ দেবেন না মেয়েদের, আবেদন মুখ্যমন্ত্রীর
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়েদের তাড়াতাড়ি বিয়ে করার জন্য চাপ দিচ্ছে পরিবার। এমনটা করবেন না। বৃহস্পতিবার ঝাড়গ্রামে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে ভরা সভায় এমনই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেন, রাজ্য সরকার পড়ুয়াদের জন্য, বিশেষ করে মেয়েদের পড়াশোনা সংক্রান্ত নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছে। তারপরও এই ধরনের সমস্যা সামনে আসায় আক্ষেপ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, বিয়ের জন্য চাপ দেওয়া উচিত নয়। মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। 

Advertisement

তারপরেই তিনি জানান, কন্যাশ্রী দিবসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই সঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে শীঘ্রই ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
এদিনের অনুষ্ঠানে বাংলার বাড়ি নিয়েও বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেন, এমন প্রায় দেড় থেকে ২ কোটি মানুষ আছেন। ইতিমধ্যেই ৭৫ লক্ষ গৃহহীনের পাকা বাড়ির ব্যবস্থা করে দিয়েছি। এরপর যাদের বাকি পড়ে থাকবে ৬ মাসে দেওয়া হবে। দুর্যোগে ক্ষতি হলে বাংলা শস্য বিমায় ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মমতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ