Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

৫ দিনের পরিষেবা  নিয়ে আন্দোলনের  হুমকি ব্যাঙ্ক কর্মীদের

৫ দিনের পরিষেবা  নিয়ে আন্দোলনের  হুমকি ব্যাঙ্ক কর্মীদের
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা চালু রাখার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল আগেই। কিন্তু প্রায় দু’বছর হতে চললেও সেই বিষয়ে এখনও কোনও পদক্ষেপ হল না। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় সরকার। তাই ক্ষোভ জমছে ব্যাঙ্ক কর্মী-কর্তাদের। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে হাজার হাজার শূন্য পদ ফাঁকা থাকলেও তা পূরণের কোনও উদ্যোগ নেই। এর প্রতিবাদে ফের ব্যাঙ্ক ধর্মঘটের হুমকি দিলেন অফিসাররা। ব্যাঙ্ক অফিসারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভ঩জ্যোতি চট্টোপাধ্যায় বলেন,  ব্যাঙ্কগুলিতে গ্রাহক সংখ্যা প্রতিদিন বাড়ছে। অন্যদিকে, কমছে কর্মী ও অফিসারের সংখ্যা। ফলে গ্রাহকদের সুষ্ঠু পরিষেবা দেওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। আমরা এর বিরুদ্ধে আঞ্চলিক স্তরে আন্দোলনে যাব। প্রয়োজনে ধর্মঘটেও যেতে পারি আমরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ