Bartaman Logo
২৭ মে, ২০২৬

১০ দিন পর গভীর কুয়ো থেকে উদ্ধার করেও প্রাণে বাঁচানো গেল না শিশুকে

১০ দিন পর গভীর কুয়ো থেকে উদ্ধার করেও প্রাণে বাঁচানো গেল না শিশুকে
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
জয়পুর: শেষরক্ষা হল না। টানা দশ দিন চেষ্টার পর দেড়শো ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা গেলেও বাঁচানো গেল না তিন বছরের শিশুকন্যাকে। কোটপুতলি-বেহরোর জেলায় গত ২৩ ডিসেম্বর কুয়োতে পড়ে যায় শিশুটি। তারপর থেকেই তাকে কুয়ো থেকে তুলে আনার চেষ্টা শুরু হয়। বুধবার অচেতন অবস্থায় মেয়েটিকে তুলে আনা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা  করেন।
Advertisement
উদ্ধারের কাজে নিযুক্ত এনডিআরএফ দলের ইন-চার্জ যোগেশ মীনা জানিয়েছেন, মেয়েটিকে তুলে আনার সময় তার কোনও সাড় ছিল না। 
উল্লেখ্য, সপ্তাহ দু’য়ের আগেই দৌসা জেলায় এক কিশোরও গভীর কুয়োয় পড়ে গিয়েছিল। ৫৫ ঘণ্টার চেষ্টার পর তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। কুয়ো থেকে বের করার সময় তার মৃত্যু হয়। 
সম্পর্কিত সংবাদ