সংবাদদাতা, বনগাঁ: অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া গয়না উদ্ধার করল পুলিস। নভেম্বর মাসের ২৪ তারিখ স্থানীয় ঢাকুরিয়ার বাসিন্দা এক মহিলা তাঁর বাড়িতে চুরির অভিযোগ করেন। জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘর থেকে বেশ কিছু সোনার গয়না চুরি গিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিস সমীর বিশ্বাস ও সোমনাথ তালুকদার ওরফে কালুকে গ্রেপ্তার করে। ধৃতদের আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেয় পুলিস। এরপরই উদ্ধার হয় বেশ কিছু গয়না। এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কি না, খতিয়ে দেখছে পুলিস।



