Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

দিল্লিতে ধনেখালির শ্রমিকের মৃত্যু, দেহ ফেরাতে সাহায্য প্রশাসনের

ভিনরাজ্যে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ধনেখালি থানার বেলমুড়ি গ্রামে। মৃতের নাম সঞ্জীব ভূমিজ (২৮)। তিনি গত ১০ বছর বিভিন্ন রাজ্যে গয়নার কাজ করেন।

দিল্লিতে ধনেখালির শ্রমিকের মৃত্যু, দেহ ফেরাতে সাহায্য প্রশাসনের
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: ভিনরাজ্যে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ধনেখালি থানার বেলমুড়ি গ্রামে। মৃতের নাম সঞ্জীব ভূমিজ (২৮)। তিনি গত ১০ বছর বিভিন্ন রাজ্যে গয়নার কাজ করেন। ন’মাস আগে মনসা মালিক নামে এক আত্মীয়ের সঙ্গে দিল্লিতে সোনার কাজ করতে গিয়েছিলেন। এবছর কালীপুজোয় বাড়ি ফেরার কথা। কিন্তু তার আগেই বাড়িতে এল মৃত্যুর খবর।

Advertisement

সঞ্জীবের মা রীতা ভূমিজ বলেন, ‘১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছেলের সঙ্গে সন্ধ্যায় ও রাতে কথা হয়েছিল। ভালোভাবেই কথা বলেছিল সেদিন। শরীর খারাপের কথা কিছুই বলেনি। তারপর রাত একটা নাগাদ বাড়িতে ফোন আসে। জানানো হয়, ছেলের বুকে যন্ত্রণা হচ্ছে। হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানে চিকিৎসক ওকে দেখে প্রাথমিক চিকিৎসার পর অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন। ছেলের বুকে ব্যথা হচ্ছিল। সঙ্গে শ্বাসকষ্টও শুরু হয়েছিল। অন্য হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়।’ জানা গিয়েছে, সঞ্জীবের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তাঁর আত্মীয় মনসা ফোন করে মৃত্যুর ঘটনা জানায় পরিবারকে। কালীপুজোর সময় বাড়ি ফিরে সরকারি প্রকল্পে পাওয়া ঘর ঢালাই করার কথা ছিল যুবকটির। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য সঞ্জীব। ন’মাস আগে মৃত্যু হয় ওর বাবার। এবার স্বামীর পর সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ মা। পরিবারটির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় দেহ ফেরানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। ধনেখালি পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন ঘোষ, বিডিও এবং পুলিশের ওসি শনিবার ওঁর বাড়ি যান। পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক অসীমা পাত্র মৃতের মা ও সাহায্যকারী একজনের বিমানের টিকিট কেটে দেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ