Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

বর্ষায় ডেঙ্গু-রোধ, ১৪ দফা নির্দেশিকা রাজ্যের, দু’মাস সব পঞ্চায়েতে এলাকা ভিত্তিক বিশেষ সাফাই কর্মসূচি

ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের গ্রামীণ এলাকায় ২৬ মে থেকে ২০ জুলাই চলবে বিশেষ সাফাই কর্মসূচি—‘পালস মোড ক্লিনিং’। বর্ষায় মশাবাহিত রোগ থেকে মানুষকে নিস্তার দিতেই এই উদ্যোগ।

বর্ষায় ডেঙ্গু-রোধ, ১৪ দফা নির্দেশিকা রাজ্যের, দু’মাস সব পঞ্চায়েতে এলাকা ভিত্তিক বিশেষ সাফাই কর্মসূচি
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের গ্রামীণ এলাকায় ২৬ মে থেকে ২০ জুলাই চলবে বিশেষ সাফাই কর্মসূচি—‘পালস মোড ক্লিনিং’। বর্ষায় মশাবাহিত রোগ থেকে মানুষকে নিস্তার দিতেই এই উদ্যোগ। 

Advertisement

এই পদ্ধতিতে ২৬ মে থেকে ২০ জুলাই—এই ৫৬ দিনকে ১৪ দিনের চারটি ভাগ করে নেওয়া হয়েছে। একটি এলাকায় মশার সম্ভাব্য প্রজনন স্থানগুলি চিহ্নিত করে সাফাই অভিযান চলবে প্রথম ১৪ দিনে। পরবর্তী ১৪ দিনেও ফের একবার করে ওই সমস্ত এলাকা সাফাই করা হবে। এইভাবে অতীতের অভিজ্ঞতা থেকে চিহ্নিত সমস্ত স্থান বর্ষাকালে পরিচ্ছন্ন রাখতে পারলেই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আসবে। মত রাজ্য প্রশাসনের। এই মর্মে ১৯ মে প্রতিটি জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। তাতেই জনবহুল এলাকায় সাফাই অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ওইসঙ্গে ড্রোনের মাধ্যমে নজরদারিসহ ১৪ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এই বিশেষ সাফাই অভিযানে কী কী করণীয়, স্পষ্ট করা হয়েছে তাতেই। 
ওইসঙ্গে ডেঙ্গু সংক্রান্ত পোর্টালেও সম্প্রতি নয়া একটি ক্ষেত্র যুক্ত করেছে পঞ্চায়েত দপ্তর। তার মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কোন কোন এলাকায় আবর্জনার স্তূপ জমেছে, তা চিহ্নিতকরণসহ একটি ম্যাপ তৈরি করা হবে। জিও ট্যাগিংও করা হবে সেটি। তারই মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাবে দপ্তর। কারণ, প্রথম পর্যায়ে চিহ্নিত করার পর দ্বিতীয় ধাপে থাকছে সেই সমস্ত আবর্জনার স্তূপ সরিয়ে ফেলার কাজ। কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে না-হলে পোর্টালের মাধ্যমে রাজ্য স্তরের অফিসাররা জেনে যাবেন। 
তবে শুধু কাজ নয়, ‘ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের’ সঙ্গে যুক্ত ভলান্টিয়ার-সুপারভাইজারদের ভালো কাজের স্বীকৃতিও দিচ্ছে রাজ্য। ডেঙ্গু ঠেকাতে গ্রামীণ এলাকায় সমীক্ষা, সাফাই প্রভৃতি কর্মসূচি রূপায়ণের মূল দায়িত্ব থাকে এঁদেরই কাঁধে। তাই এবছর ন্যাশনাল ডেঙ্গু ডে উপলক্ষ্যে ব্লক এবং জাতীয় স্তরে এই সমস্ত ‘ডেঙ্গু ওয়ারিয়রদের’ ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ