Bartaman Logo
৬ জুন, ২০২৬

সিআরপিএফ নয়, মুখ্যমন্ত্রীর সুরক্ষায় ফের দিল্লি পুলিস

সম্প্রতি চড়কান্ডের পর বাড়ানো হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তা।  সিআরপিএফের ‘জেড ক্যাটাগরি’র সুরক্ষা দেওয়া হয় তাঁকে।

সিআরপিএফ নয়, মুখ্যমন্ত্রীর সুরক্ষায় ফের দিল্লি পুলিস
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: সম্প্রতি চড়কান্ডের পর বাড়ানো হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তা।  সিআরপিএফের ‘জেড ক্যাটাগরি’র সুরক্ষা দেওয়া হয় তাঁকে। যদিও সোমবার থেকে মুখ্যমন্ত্রীর এই বিশেষ সুরক্ষা তুলে নেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী রেখার নিরাপত্তার দায়িত্ব পুনরায় বহাল করা হয়েছে দিল্লি পুলিসকেই। গত ২০ আগস্ট দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চড় মারার ঘটনায় শোরগোল পড়ে যায়। ওইদিন নিজের বাসভবনে আমজনতার সমস্যার কথা শুনছিলেন রেখা। এইসময় আচমকা তাঁর উপর হামলা চালায় এক দুষ্কৃতী। শুধু চড়ই নয়, মুখ্যমন্ত্রীর চুল ধরেও টান দেয় সে। তড়িঘড়ি পরিস্থিতি সামলেছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। গ্রেপ্তার করা হয় ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ খিমঝিকে। ঘটনার অন্যতম  অভিযুক্ত, রাজেশের বন্ধু সৈয়দও এই মুহূর্তে পুলিসের জালে। এরপরই বাড়ানো হয়েছিল মুখ্যমন্ত্রী রেখার নিরাপত্তা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ