Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভোপালের সেতুর ৯০ ডিগ্রি বাঁক মেরামতের সিদ্ধান্ত

একদিকে তুমুল সমালোচনা, অন্যদিকে মিমের ঝড়—দু’য়ের সাঁড়াশি চাপে ভোপালের সেতুর ‘৯০ ডিগ্রি’ বাঁক সারাইয়ের সিদ্ধান্ত নিল প্রশাসন।

ভোপালের সেতুর ৯০ ডিগ্রি বাঁক মেরামতের সিদ্ধান্ত
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: একদিকে তুমুল সমালোচনা, অন্যদিকে মিমের ঝড়—দু’য়ের সাঁড়াশি চাপে ভোপালের সেতুর ‘৯০ ডিগ্রি’ বাঁক সারাইয়ের সিদ্ধান্ত নিল প্রশাসন। জানা গিয়েছে, বিতর্কিত বাঁকটি ঠিক করতে রেলের কাছে অনুমতি চেয়েছিল কর্তৃপক্ষ। সেখান থেকে সবুজ সঙ্কেত মিলেছে। তারপরই বাঁকটি আরও ৩ ফুট চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য সেখানকার ডিভাইডারগুলি সরিয়ে দেওয়া হবে। ভোপালে রেল লাইনের উপরেই ওই ব্রিজ। খরচ হয়েছিল ১৮ কোটি টাকা। কাজ শুরু হয় ২০২৩ সালের মার্চ মাসে। ছবি: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

Advertisement
সম্পর্কিত সংবাদ