Bartaman Logo
৯ জুন, ২০২৬

মধ্যপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে খুন প্রতিবেশীদের

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নারকীয় ঘটনা। ৩৫ বছরের এক দলিত যুবককে পিটিয়ে মারল প্রতিবেশীরা। শনিবার সন্ধ্যায় ভিন্দ জেলার দাবোহ গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

মধ্যপ্রদেশে দলিত যুবককে পিটিয়ে খুন প্রতিবেশীদের
  • ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে নারকীয় ঘটনা। ৩৫ বছরের এক দলিত যুবককে পিটিয়ে মারল প্রতিবেশীরা। শনিবার সন্ধ্যায় ভিন্দ জেলার দাবোহ গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। নিহতের আত্মীয়রা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। উত্তপ্ত পরিস্থিতির জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সুপার অসিত যাদব একথা জানিয়েছেন।   

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহতের নাম রুদ্রপ্রতাপ সিং জাটভ। জমি নিয়ে তাঁর সঙ্গে প্রতিবেশী কৌরব পরিবারের দীর্ঘদিনের ঝামেলা চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় ঝামেলা চরমে ওঠে। রুদ্রপ্রতাপের বাড়িতে চড়াও হয় কৌরব পরিবারের অন্তত পাঁচজন সদস্য। রুদ্রকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে তারা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই দলিত যুবক। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রুদ্রকে গোয়ালিয়রের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই খবর আসার পরই নিহতের আত্মীয় ও স্থানীয়রা অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সম্পর্কিত সংবাদ