Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

চিকেনে কন্টিনেন্টাল স্বাদ

কন্টিনেন্টাল কেতায় চিকেন রাঁধার সময় খুবই সতর্ক থাকা দরকার। এই ধরনের চিকেনের স্বাদে একটা মোলায়েম ভাব থাকা চাই। তাজা উপকরণ দিয়ে তা বানানো হয়। মাখন, চিজ, রসুন, পার্সলে কুচি ইত্যাদির ব্যবহার এই পদের স্বাদ বাড়িয়ে তোলে।

চিকেনে কন্টিনেন্টাল স্বাদ
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সবাইকে তাক লাগিয়ে দিয়ে বিদেশি স্বাদে চিকেন রাঁধুন বাড়িতেই। রেসিপি জানালেন কাফে কোর্টইয়ার্ড-এর কর্ণধার সুদর্শনা দত্ত চাকলাদার।  

Advertisement

কন্টিনেন্টাল কেতায় চিকেন রাঁধার সময় খুবই সতর্ক থাকা দরকার। এই ধরনের চিকেনের স্বাদে একটা মোলায়েম ভাব থাকা চাই। তাজা উপকরণ দিয়ে তা বানানো হয়। মাখন, চিজ, রসুন, পার্সলে কুচি ইত্যাদির ব্যবহার এই পদের স্বাদ বাড়িয়ে তোলে। খাওয়ার সময় এই সব স্বাদ কিন্তু আলাদা আলাদা ভাবে আমাদের স্বাদকোরকে গিয়ে ধাক্কা দেয় না। বরং সবটা একসঙ্গে মিশে একটা ভিন্ন ও নতুন ধরনের স্বাদ তৈরি করে। এতে সব উপকরণের অস্তিত্ব টের পাবেন বটে কিন্তু স্বাদে মনে হবে যেন একটাই উপকরণে রাঁধা। এই ধরনের চিকেন পাবেন নিউটাউনের কাফে কোর্টইয়ার্ড-এ। মেনু থেকে তিন স্বাদের চিকেনের রেসিপি জানালেন শেফ।

ক্রিমি চিকেন উইথ হার্বড রাইস

উপকরণ: চিকেন বানানোর জন্য: বোনলেস চিকেন ১৫০ গ্রাম (লম্বা ফালি করে কেটে নেওয়া), সাদা তেল বা অলিভ অয়েল ১ চামচ, মাখন  চামচ, সরু করে কাটা পেঁয়াজ ১টা, লাল ও হলুদ বেলপেপার সরু করে কাটা  কাপ, রসুন কুচি ২কোয়া, পেপ্রিকা পাউডার  চা চামচ, ফ্রেশ ক্রিম  কাপ বা সাওয়ার ক্রিম ২ টেবিল চামচ, চিকেন স্টক  কাপ, ফ্রেশ পার্সলে সাজানোর জন্য, নুন স্বাদ মতো।

হার্বড রাইসের জন্য: বাসমতী চালের ভাত  কাপ, মাখন বা অলিভ অয়েল ১ চামচ, হার্বস (পার্সলে, ধনেপাতা, পেঁয়াজশাক, বেসিল) মিলিয়ে ১ টেবিল চামচ, নুন ও মরিচ গুঁড়ো স্বাদ মতো, লেমন জেস্ট  চামচ (ঐচ্ছিক)।

পদ্ধতি: হার্বড রাইস বানানোর জন্য: কড়াইতে মাখন বা অলিভ অয়েল গরম করে নিন। তাতে সামান্য গোলমরিচ গুঁড়ো দিন। তারপর ভাত দিয়ে নেড়ে নিন। এরপর হার্বগুলো কুচিয়ে নিয়ে দিন। নুন মেশান। লেমন জেস্ট মিশিয়ে একসঙ্গে নেড়ে নিন। সব একসঙ্গে মিশে না যাওয়া পর্যন্ত নাড়ুন। তারপর তা আঁচ থেকে নামিয়ে রেখে দিন।

ক্রিমি চিকেন বানানোর জন্য: কড়াইতে অলিভ অয়েল ও মাখন গরম করে নিন। তাতে রসুন ভেজে পেঁয়াজ দিয়ে ভাজুন। তারপর চিকেন স্ট্রিপগুলো দিন। নুন ও পেপ্রিকা দিয়ে নাড়তে থাকুন। ঢিমে আঁচে ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ করে নিন। এরপর বেলপেপার মেশান। চিকেন স্টক মিশিয়ে ঢিমে আঁচে রান্না করুন। এই সময় চাপা দেবেন না। স্টক ফুটবে এবং চিকেন সেদ্ধ হবে। এবার ক্রিম ফেটিয়ে নিন। আঁচ কমিয়ে ক্রিম মিশিয়ে দিন। সবটা নেড়ে একসঙ্গে মিশিয়ে নিন। পার্সলে পাতা কুচিয়ে উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিন। সার্ভিং প্লেটে একদিকে হার্বড রাইস সাজান, অন্য দিকে চিকেন সাজিয়ে পরিবেশন করুন।

বাফেলো চিকেন উইংস

উপকরণ: চিকেন উইংস ৫ পিস, নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, রসুন গুঁড়ো  চা চামচ, কর্নফ্লাওয়ার বা বেকিং পাউডার ১ টেবিল চামচ। বাফেলো স্যস বানাতে: হট স্যস ১ টেবিল চামচ, সাদা মাখন ১ টেবিল চামচ, ভিনিগার বা লেবুর রস  চা চামচ, রসুন গুঁড়ো ১ চিমটে।

পদ্ধতি: উইংসগুলো তৈরি করার জন্য: উইংসের নুন ও মরিচ মাখিয়ে নিন। একটুক্ষণ রেখে তাতে রসুন গুঁড়ো মেশান। এবার তা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিন। এরপর তা ছাঁকা তেলে ভেজে নিন। সোনালি করে ভেজে নিয়ে তেল থেকে তুলে বাড়তি তেল ঝরিয়ে নিন। 

বাফেলো স্যস বানানোর জন্য: একটা প্যানে মাখন গলিয়ে নিন। তাতে হট স্যস, ভিনিগার বা লেবুর রস, রসুন গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন। মোলায়েম মিশ্রণ তৈরি হলে আঁচ থেকে নামিয়ে নিন। এবার এই কড়াইতে চিকেন উইংসগুলো দিয়ে কোট করে নিন। বাফেলো স্যসে সব উইংস যখন পুরোপুরি কোট করা হয়ে যাবে তখন তা পরিবেশন করুন। চাইলে সামান্য তিল ছড়িয়ে দিতে পারেন।  

সম্পর্কিত সংবাদ