লখনউ: ১৫ বছর বয়সি নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল পুলিস কনস্টেবলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের নবাবগঞ্জ এলাকার এই ঘটনায় অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি দায়ের হয়েছে এফআইআর। গত বুধবার স্কুলে যাচ্ছিল ওই কিশোরী। সেই সময়ই তাকে অপহরণ করে অভিযুক্ত।



