Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘আদিবাসীরা হিন্দু নন’, মন্তব্য ঘিরে বিজেপির নিশানায় কং নেতা

‘আদিবাসীরা হিন্দু নন’ —এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিরোধী কংগ্রেস নেতা উমঙ্গ সিঙ্ঘার। ছিন্দওয়াড়ার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন তিনি।

‘আদিবাসীরা হিন্দু নন’, মন্তব্য ঘিরে বিজেপির নিশানায় কং নেতা
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: ‘আদিবাসীরা হিন্দু নন’ —এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিরোধী কংগ্রেস নেতা উমঙ্গ সিঙ্ঘার। ছিন্দওয়াড়ার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন তিনি। আদিবাসী উন্নয়ন কাউন্সিল এবং জাতীয় করমদার পুজো কমিটির সঙ্গে বৈঠক শেষে বিজেপি ও আরএসএসকে নিশানা করেন সিঙ্ঘার। বলেন, ‘আদিবাসীদের উপর সবসময় হিন্দুত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা চলে। আমি আগেও বলেছি, আদিবাসীরা হিন্দু নন।’ তিনি আরও বলেন, ‘এটা আমার বিশ্বাস এবং আদিবাসী  সমাজের প্রতি শ্রদ্ধা। আমাদের নিজস্ব সংস্কৃতি এবং জীবনচর্যা রয়েছে। আমরা যদি চাষবাস, গাছ-গাছালি আর প্রকৃতি নিয়েই থাকতে চাই, তাহলে বিজেপির সমস্যা কোথায়?’ স্বাভাবিকভাবেই সিঙ্ঘারের এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী দুর্গাদাস বলেন, ‘সিঙ্ঘারের মন্তব্য সামাজিক সম্প্রীতি ও ঐক্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাঁর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।’ যদিও অবস্থানে অনড় সিঙ্ঘার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ