Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৪ ঘণ্টা লেটে বিভ্রান্তি হাওড়ায়, দিল্লিগামী ট্রেন মিস ৩০ যাত্রীর, বিকল্প ব্যবস্থা রেলের তরফে

নির্ধারিত সময় থেকে দেরিতে ট্রেন ছাড়ায় বিভ্রান্তি। তারই জেরে হাওড়া স্টেশনে দিল্লিগামী ট্রেন মিস করলেন প্রায় ৩০ জন যাত্রী। ট্রেন কখন ছাড়বে, রেল তা নিয়ে ঠিকমতো মাইকিং করেনি।

৪ ঘণ্টা লেটে বিভ্রান্তি হাওড়ায়, দিল্লিগামী ট্রেন মিস ৩০ যাত্রীর, বিকল্প ব্যবস্থা রেলের তরফে
  • ৯ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: নির্ধারিত সময় থেকে দেরিতে ট্রেন ছাড়ায় বিভ্রান্তি। তারই জেরে হাওড়া স্টেশনে দিল্লিগামী ট্রেন মিস করলেন প্রায় ৩০ জন যাত্রী। ট্রেন কখন ছাড়বে, রেল তা নিয়ে ঠিকমতো মাইকিং করেনি। অভিযোগ ওই যাত্রীদের। এরপর গয়াগামী বন্দেভারত এক্সপ্রেসে ওই যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করেন রেল কর্তৃপক্ষ। 

Advertisement

দেশজুড়ে ইন্ডিগো বিমান পরিষেবা বিভ্রাটের জেরে হাওড়া থেকে দিল্লিগামী স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পরে হাওড়া স্টেশনে ঢোকে দিল্লি থেকে আসা ওই স্পেশাল ট্রেনটি। ট্রেন এতটা লেট করলেও দিল্লিগামী যাত্রীরা ট্রেনটির জন্য প্ল্যাটফর্মেই অপেক্ষা করছিলেন। বেশিরভাগ যাত্রীই নিজের সিটে উঠে পড়েন। এরপর সেই যাত্রীদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়ে যায় ট্রেনটি। এদিকে, জনা তিরিশেক যাত্রী ওই ট্রেনে উঠতেই পারেননি। তাঁদের অভিযোগ, ট্রেন কখন ছাড়বে তা মাইকে ঘোষণাই করা হয়নি। এই ঘটনায় রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ওই যাত্রীরা। এরপর রেলের তরফে হাওড়া-গয়া বন্দেভারত এক্সপ্রেসে সেই যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হয়। স্পেশাল ট্রেনটিকে ততক্ষণের জন্য দাঁড় করিয়ে রাখা হয় দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুর থেকে তাঁদের নির্দিষ্ট ট্রেনে তুলে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ