Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজে মাসাজ কাণ্ড: যুবনেতাকে স্কুল কমিটি থেকে বাদ দেওয়ার দাবি

সোনারপুর মহাবিদ্যালয়ের মাসাজ কাণ্ড নিয়ে সরব হল এসএফআই। প্রতীক দে নামের তৃণমূলের যে যুবনেতার মাথা মাসাজ করার ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ঘটনা তারা টেনে এনে আন্দোলনের ময়দানে।

কলেজে মাসাজ কাণ্ড: যুবনেতাকে স্কুল কমিটি থেকে বাদ দেওয়ার দাবি
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর মহাবিদ্যালয়ের মাসাজ কাণ্ড নিয়ে সরব হল এসএফআই। প্রতীক দে নামের তৃণমূলের যে যুবনেতার মাথা মাসাজ করার ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ঘটনা তারা টেনে এনে আন্দোলনের ময়দানে। জানা গিয়েছে, ওই যুবনেতা হরিনাভি ভিভিএএস স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। তিনি শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে মনোনীত। সোনারপুর কাণ্ডের পর তাঁকে পরিচালন সমিতি থেকে সরানোর দাবি তুলেছে বাম ছাত্র সংগঠন। এই নিয়ে স্কুলের গেটে পোস্টারিং করা হয়েছে। রবিবার রাতে প্রতিবাদ মিছিল বের করেছিলেন প্রাক্তনীরা। প্রতীকবাবুকে ম্যানেজিং কমিটি থেকে সরানো হবে কি না, তা এখনও স্পষ্ট হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ