Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৬:০৪

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮০০ ইউনিট করে দুটি তাপবিদ্যুৎ ইউনিট গড়ে উঠবে শালবনিতে। শিলান্যাসের ৪২ মাসের মধ্যে প্রথমটি এবং ৪৮ মাসের মধ্যে দ্বিতীয়টিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। জেএসডব্লুর এই প্রকল্পের জন্য খরচ হবে ১৬ হাজার কোটি টাকা। কর্মসংস্থান হবে প্রায় পাঁচ হাজার জনের। চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন শিল্পপতি সজ্জন জিন্দাল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ