Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়া, ভারতের সঙ্গে ত্রিমুখী জোটের পক্ষে সওয়াল চীনের

মেরিকাকে জবাব দিতে এবার রাশিয়া ও ভারতের সঙ্গে ত্রিপাক্ষিক সম্পর্ক মজবুত করবার পক্ষে সওয়াল চীনের। সম্প্রতি রাশিয়া-চিন-ভারতের (আরআইসি) ত্রিমুখী জোটকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়েছে মস্কো।

রাশিয়া, ভারতের সঙ্গে ত্রিমুখী জোটের পক্ষে সওয়াল চীনের
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকাকে জবাব দিতে এবার রাশিয়া ও ভারতের সঙ্গে ত্রিপাক্ষিক সম্পর্ক মজবুত করবার পক্ষে সওয়াল চীনের। সম্প্রতি রাশিয়া-চিন-ভারতের (আরআইসি) ত্রিমুখী জোটকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়েছে মস্কো। বৃহস্পতিবার সেই উদ্যোগকে সমর্থন জানাল বেজিং। চীনা বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জোট শুধু তিন দেশের স্বার্থেই কাজ করবে না। আঞ্চলিক স্তর সহ আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও কাজ করবে।  

Advertisement

সম্প্রতি, রুশ বিদেশ প্রতি মন্ত্রী আন্দ্রেই রুদেঙ্কোকে উদ্ধৃতি করে সেদেশের এক সংবাদমাধ্যম দাবি করেছে, মস্কো আরআইসি জোটকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই বেজিং ও নয়াদিল্লির সঙ্গে এবিষয়ে আলোচনাও হয়েছে। রুদেঙ্কো বলেছেন, ‘আমরা চাই তিন দেশের জোট নতুন করে কার্যকরী হোক। কারণ, এই তিন দেশ ব্রিকসেরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা।’ মস্কোর সেই উদ্যোককে স্বাগত জানিয়েছে বেজিং। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, ‘চিন-রাশিয়া-ভারতের জোট শুধু তিন দেশের স্বার্থই রক্ষা করবে না। শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাও বৃদ্ধি করবে। 
২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানের ভারত ও চীনের সেনার সংঘর্ষ দু’দেশের সম্পর্কে অবনতি ঘটিয়েছিল। গত অক্টোবরে রাশিয়ার কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। তারপরেই দু’দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মেলে। চলতি সপ্তাহেই এসসিও বৈঠকে যোগ দিতে বেজিং গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তারপরেই কার্যত আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে চিন। তথ্যাভিজ্ঞ মহলের মতে, আর্ন্তজাতিক মঞ্চে আমেরিকার ‘দাদাগিরি’ কমাতে আরআইসির পুনরুজ্জীবন চায় তিন দেশই। পাশাপাশি মস্কো ও বেজিংয়ের সঙ্গে সম্পর্ক ভালো হলে পাকিস্তান কোনঠাসা করাও অপেক্ষাকৃত সহজ হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ