Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মহালয়া থেকেই শুরু মুখ্যমন্ত্রীর জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন

প্যান্ডেল থেকে শুরু করে আলোকসজ্জা। সব কিছুতেই কলকাতার সঙ্গে পাল্লা দিতে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে জেলার দুর্গাপুজোর উদ্যোক্তারা।

মহালয়া থেকেই শুরু মুখ্যমন্ত্রীর জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্যান্ডেল থেকে শুরু করে আলোকসজ্জা। সব কিছুতেই কলকাতার সঙ্গে পাল্লা দিতে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে জেলার দুর্গাপুজোর উদ্যোক্তারা। তার মধ্যে বহু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মহালয়ার দিন থেকেই জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী। মহালয়ার দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর দেবী দুর্গার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করবেন বলেই প্রাথমিক ভাবে ভাবনাচিন্তা করা হয়েছে। 

Advertisement

তবে বিগত বছরগুলির মতো এবছরও একদিনের বদলে তিনদিন হবে এই ভার্চুয়াল উদ্বোধন। সূত্রের খবর, এবছর মহালয়া পড়েছে রবিবার। ওইদিন প্রথম ভার্চুয়াল উদ্বোধন হলে তার পরের দুদিন জেলার উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ও বৃহস্পতিবার। ইতিমধ্যে কোনও কোনও জেলার পুজোর উদ্বোধনের তালিকা তৈরি করা শুরু হয়ে গিয়েছে। প্রস্তুতি কতটা এগিয়েছে সেই সমস্ত দিক খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে জেলায় জেলায়। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে জেলার পুজোগুলির মধ্যে।

Advertisement
সম্পর্কিত সংবাদ