Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইনিউমারেশন ফর্ম জমা ছাড়াই খসড়া ভোটার লিস্টে থাকবে মুখ্যমন্ত্রীর নাম

ইনিউমারেশন ফর্ম জমা না পড়লেও খসড়া ভোটার তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম থাকবে। এমনটাই জানিয়েছে কমিশন।

ইনিউমারেশন ফর্ম জমা ছাড়াই খসড়া ভোটার লিস্টে থাকবে মুখ্যমন্ত্রীর নাম
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: ইনিউমারেশন ফর্ম জমা না পড়লেও খসড়া ভোটার তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম থাকবে। এমনটাই জানিয়েছে কমিশন। বৃহস্পতিবার রাত ১২টায় শেষ হয়েছে ইনিউমারেশন ফর্ম জমা করার প্রক্রিয়া। এরপরে আর কোনও ফর্মই ডিজিটাইজ করা যাবে না বা কেন্দ্রীয় পোর্টালে তোলা যাবে না। তবে ফর্ম জমা না পড়লেও মুখ্যমন্ত্রীর নাম খসড়া ভোটার তালিকায় থাকবে। এই ব্যাপারে কমিশনের ব্যাখ্যা, বিচার বিভাগের সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি, ঘোষিত সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তিত্ব এবং শিল্প–সংস্কৃতি, সাংবাদিকতা–ক্রীড়া ও জনসেবার ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নাম, যাঁরা আগেই ভোটার ডেটাবেসে চিহ্নিত, তাঁদের সকলেরই নাম খসড়া ভোটার তালিকায় রাখা হবে। খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্ত রাখার উদ্দেশ্য হল পরবর্তী পর্যায়ে তাঁদের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের সুযোগ নিশ্চিত করা। তবে কমিশন জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় নাম রাখার ক্ষেত্রে অন্য সকলের মতো এঁদেরও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কমিশন চিহ্নিত নথিগুলির যেকোনও একটি জমা দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ