Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হিন্দি সিনেমায় ক্ষুদিরামের পদবি বদল নিয়ে এবার ‘ভাষাসন্ত্রাসীদের’ তোপ মুখ্যমন্ত্রীর

ক্ষুদিরাম বসুর শহিদ দিবসে আরও একবার ‘ভাষাসন্ত্রাসী’দের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি হিন্দি ছবিতে ক্ষুদিরাম বসুর পদবি বদলে সিং করে দেওয়ায় তীব্র বিতর্ক হয়।

হিন্দি সিনেমায় ক্ষুদিরামের পদবি বদল নিয়ে এবার ‘ভাষাসন্ত্রাসীদের’ তোপ মুখ্যমন্ত্রীর
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্ষুদিরাম বসুর শহিদ দিবসে আরও একবার ‘ভাষাসন্ত্রাসী’দের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একটি হিন্দি ছবিতে ক্ষুদিরাম বসুর পদবি বদলে সিং করে দেওয়ায় তীব্র বিতর্ক হয়। সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতার প্রশ্ন, ‘স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের অপমান করা হচ্ছে কেন? অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষাসন্ত্রাসীরা?’ সোমবার ছিল ক্ষুদিরাম বসুর ফাঁসির দিন। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘আমাদের মেদিনীপুরের অদম্য কিশোর ক্ষুদিরামকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য! আমরা কিন্তু সবসময় দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছি।’ 

Advertisement

শহিদ ক্ষুদিরামের স্মৃতিতে তাঁর সরকারের পদক্ষেপগুলির কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ক্ষুদিরাম বসুর স্মৃতিবিজড়িত মহাবনী ও সংলগ্ন অঞ্চলের উন্নয়নের জন্য মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করা হয়েছে। সেখানে ক্ষুদিরাম বসুর মূর্তি স্থাপন থেকে শুরু করে পাঠাগার সংস্কার, অডিটোরিয়াম, কনফারেন্স রুম এবং মুক্তমঞ্চ গড়ে তোলা হয়েছে।  কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামকরণও করা হয়েছে এই অমর স্বাধীনতা সংগ্রামীর নামে।

Advertisement
সম্পর্কিত সংবাদ