Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

মুখ্যমন্ত্রী নীতীশই, বৃহস্পতিবারের মধ্যেই শপথ গ্রহণ

বিহার ভোটে বড় জয় পেয়েছে এনডিএ জোট। এবার সরকার গঠন মসৃণ করতে তৎপর শীর্ষ নেতৃত্ব। আগামী বুধ বা বৃহস্পতিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতীশ কুমারই।

মুখ্যমন্ত্রী নীতীশই, বৃহস্পতিবারের মধ্যেই শপথ গ্রহণ
  • ১৭ নভেম্বর, ২০২৫ ০৪:১২
Prefer us on Google

নয়াদিল্লি: বিহার ভোটে বড় জয় পেয়েছে এনডিএ জোট। এবার সরকার গঠন মসৃণ করতে তৎপর শীর্ষ নেতৃত্ব। আগামী বুধ বা বৃহস্পতিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে বসছেন নীতীশ কুমারই। এই নিয়ে কোনও দ্বিমত নেই। মন্ত্রিসভায় বিজেপি বিধায়কদেরই আধিক্য দেখা যাবে। দল থেকে ১৫-১৬ জনকে মন্ত্রী করা হচ্ছে। এব্যাপারে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বৈঠকে বসেছিল গেরুয়া নেতৃত্ব। সেখানে বিজেপির তালিকাও তৈরি হয়েছে। অন্যদিকে, জেডিইউ থেকে ১৪ বিধায়ক মন্ত্রিপদ পেতে পারেন। গেরুয়া শিবির সূত্রে খবর, এবারও ক্যাবিনেটে এক বা একাধিক উপমুখ্যমন্ত্রী থাকবেন। তবে চিরাগকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত হয়নি। 

Advertisement

২৪৩ আসনের মধ্যে বিজেপি ৮৯ ও জেডিইউ ৮৫টিতে জয়ী হয়েছে। এনডিএর আর এক শরিক লোক জনশক্তি (রামবিলাস) ১৯টি কেন্দ্র দখল করেছে। পাশাপাশি, জিতনরাম মাঝির হাম ও উপেন্দ্র কুশওয়ার আরএলএম যথাক্রমে পাঁচ ও চারটি আসনে জিতেছে। সবমিলিয়ে ম্যাজিক ফিগার ছাপিয়ে ২০০-র গণ্ডিও টপকে গিয়েছে জোট। এবার মন্ত্রিপদ বিলি নিয়ে শরিকদের মধ্যে আর কোনও বিতর্ক চাইছে না গেরুয়া থিংকট্যাংক। তাই যে দল যত আসনে জিতেছে, তার ভিত্তিতেই ক্যাবিনেটে স্থান দেওয়া হচ্ছে। এব্যাপারে সহজ পাটিগণিতের ফর্মুলাকেই মানদণ্ড ধরা হচ্ছে। ঠিক হয়েছে, প্রতিটি দল ছ’জন বিধায়ক পিছু একটি করে মন্ত্রিপদ পাবে। ছোট, বড়, মেজো সব শরিকের জন্য একই ফর্মুলা। সেইমতো, বিজেপি ও জেডিইউ থেকে ১৫-১৬ ও ১৪ জন মন্ত্রী পদ পাচ্ছেন। অঙ্কের হিসেবে লোক জনশক্তি থেকে তিন বিধায়ক মন্ত্রী হবেন। বাকি দুই শরিক পাচ্ছে একটি করে। আগামী ১৯-২০ নভেম্বর শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে।
  

Advertisement
সম্পর্কিত সংবাদ