Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আচমকা অর্থদপ্তর পরিদর্শন মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার সকালে নবান্নে পৌঁছে আচমকা অর্থদপ্তর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনের মতো এদিন সকালেও প্রথমে তিনি রাজ্য প্রশাসনের সদর দপ্তরের ১৪ তলায় নিজের অফিসে যান। কিছুক্ষণের মধ্যে তিনি নেমে আসেন ১২ তলায়।

আচমকা অর্থদপ্তর পরিদর্শন মুখ্যমন্ত্রীর
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সকালে নবান্নে পৌঁছে আচমকা অর্থদপ্তর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনের মতো এদিন সকালেও প্রথমে তিনি রাজ্য প্রশাসনের সদর দপ্তরের ১৪ তলায় নিজের অফিসে যান। কিছুক্ষণের মধ্যে তিনি নেমে আসেন ১২ তলায়। সোজা চলে যান অর্থদপ্তরের ই-গভর্নেন্স সেলে (১২০৪ নম্বর ঘর)। সেখান থেকে তিনি চলে আসেন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত মিশ্রের ঘরের দিকে। মুখ্যমন্ত্রী এসেছেন শুনে তড়িঘড়ি করিডরে বেরিয়ে আসেন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব। তাঁকে নিয়ে ফের ই-গভর্নেন্স সেলে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে। কাজকর্ম কেমন চলছে, জানতে চান। কয়েকজন অফিসার ছবি তোলার অনুরোধ করলে খোশ মেজাজেই সেই অনুমতি দেন তিনি। প্রায় ছয় থেকে সাত মিনিট অর্থদপ্তরে কাটিয়ে ফের নিজের অফিসে চলে যান মুখ্যমন্ত্রী। এর আগে ২০২৩ সালের মে মাসে অর্থদপ্তরে পরদির্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার আগে গিয়েছিলেন ভূমিসংস্কার দপ্তরে। প্রসঙ্গত, এর আগেও তিনি অর্থদপ্তরের ই-গভর্নেন্স সেলে গিয়ে কাজকর্ম সংক্রান্ত খোঁজখবর নিয়েছিলেন। তবে স্বরাস্ট্র দপ্তর পরিদর্শনে গিয়ে ফাইল পড়ে থাকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ