Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অভিন্ন কর ব্যবস্থার দাবি মুখ্যমন্ত্রীর

ট্যাক্সের নামে সাধারণের হেনস্তা বন্ধে গোটা দেশে অভিন্ন কর ব্যবস্থার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ির উপকন্ঠে ফুলবাড়িতে সরকারি পরিষেবা প্রদানের এক অনুষ্ঠান মঞ্চ থেকে মমতার দাবি, যে কোনও একটা ট্যাক্স হোক।

অভিন্ন কর ব্যবস্থার দাবি মুখ্যমন্ত্রীর
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ফুলবাড়ি: ট্যাক্সের নামে সাধারণের হেনস্তা বন্ধে গোটা দেশে অভিন্ন কর ব্যবস্থার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ির উপকন্ঠে ফুলবাড়িতে সরকারি পরিষেবা প্রদানের এক অনুষ্ঠান মঞ্চ থেকে মমতার দাবি, যে কোনও একটা ট্যাক্স হোক। একদিকে জিএসটি, তার উপরে আবার শিল্পপতি-ব্যবসায়ীদের থেকে মিউটেশন ফি’র নামে আলাদা ট্যাক্স, রাস্তায় গাড়ি চললে আলাদা ট্যাক্স, এসব কেন! আর কত টাকা চাই!’ দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কথায়, ‘এতো ট্যাক্স নেওয়া চলবে না। দুটো ট্যাক্স চলবে না। একটাই ট্যাক্স নিতে হবে।’ উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার সেখানকার বাণিজ্য সম্মেলনে শিল্পপতি, ব্যবসায়ী ও বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা জিএসটি এবং টোল ট্যাক্স নিয়ে তাঁদের হয়রানির কথা মমতাকে জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে তিনি যে কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠাবেন, এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে সেই জিএসটি প্রসঙ্গ নিয়ে ফের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। বলেন, ‘রাজ্যের বকেয়া ১ লক্ষ ৭৫ কোটি টাকা দিচ্ছে না। একটা ট্যাক্স জিএসটি, যা আমাদের সহযোগিতায় তোলা হয়। আমাদের ভাগও রয়েছে, সেটাও তো পাই না।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ