অমরাবতীকে রাজধানী করতে চাপ চন্দ্রবাবুর, আজই সংসদে বিল পেশ
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’ বছর হল হাত গুটিয়ে বসে রয়েছে মোদি সরকার। নীতীশ কুমারকে রাজ্য থেকে সরিয়ে রাজ্যসভার সদস্য করিয়ে কৌশলে বিহার কবজা করেছে বিজেপি। তাই আর অপেক্ষায় থাকতে চান না অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের রাজধানী করার সিদ্ধান্তে সংসদের সিলমোহর লাগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি চাপ দিয়েছেন। আর শরিক চাপে তড়িঘড়ি সংসদে বিল আনছে কেন্দ্র। সম্ভবত আজই বিলটি পেশ করা হবে। যার নাম ‘দ্য অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬।’ আইনের ৫ নম্বর ধারায় যেখানে ’দেয়ার শ্যাল বি আ নিউ ক্যাপিটল’ অর্থাৎ অন্ধ্রের নতুন রাজধানী হবে বলে উল্লেখ রয়েছে, সেটি সংশোধন করে ‘অমরাবতী’ লেখা হবে। এবং সেটি কার্যকর হবে ২০২৪ সালের ২ জুন থেকে। অর্থাৎ দু বছর আগে থেকে। মোদি-শাহর ওপর চাপ বাড়াতে গত ২৮ মার্চ অন্ধ্রপ্রদেশ বিধানসভায় একটি প্রস্তাবও পাশ করিয়েছেন চন্দ্রবাবু নাইডু। আর সেই প্রস্তাব আসার দুদিনের মাথায় সংশোধন বিল তৈরি করে দ্রুত সংসদের সিলমোহর লাগাতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement