Bartaman Logo
১০ জুন, ২০২৬

সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার ৯৩.৬৬ শতাংশ

দ্বাদশ শ্রেণির পর, দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল সিবিএসই।

সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার ৯৩.৬৬ শতাংশ
  • ১৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি, ১৩ মে: দ্বাদশ শ্রেণির পর, দশম শ্রেণির পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল সিবিএসই। আজ, মঙ্গলবার দুপুরে সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে। চলতি বছরে সিবিএসই-এর দশম শ্রেণির পাশের হার ৯৩.৬৬ শতাংশ। গত বছরে যেটি ছিল ৯৩.৬০ শতাংশ। যার মধ্যে মেয়েদের পাশের হার ৯৫ শতাংশ ও ছেলেদের ৯২.৬৩ শতাংশ। অর্থাৎ দ্বাদশের পর দশম শ্রেণিতেও পাশের হারের নিরিখে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা।

Advertisement

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে, চলতি বছরে মোট ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ জন পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে পাশ করেছে ২২ লক্ষ ২১ হাজার ৬৩৬ জন। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে তিরুবনন্তপূরম। দ্বিতীয় স্থানে রয়েছে বিজয়ওয়া‌ড়া ও তৃতীয় স্থানে বেঙ্গালুরু। চলতি বছরে সিবিএসই-এর দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১৮ মার্চ। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৭,৮৩৭টি। পশ্চিমবঙ্গে মোট পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ৭১১ জন। যার মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ৫৯৫ জন। পাশের হার ৯৪.৯৩ শতাংশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ