Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিরাট ও সমর্থকদের সাফল্য উৎসর্গ ক্যাপ্টেন পাতিদারের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করে নজির গড়লেন রজত পাতিদার। আইপিএলের ইতিহাসে চতুর্থ অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বছরই কাপ জিতলেন তিনি।

বিরাট ও সমর্থকদের সাফল্য উৎসর্গ ক্যাপ্টেন পাতিদারের
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করে নজির গড়লেন রজত পাতিদার। আইপিএলের ইতিহাসে চতুর্থ অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বছরই কাপ জিতলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল শেন ওয়ার্ন, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার। এবার সেই ক্লাবে যুক্ত হলেন পাতিদারও।

Advertisement

দীর্ঘ ১৮ বছর আরসিবিতে খেলেছেন বিরাট কোহলি। ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত তিনিই ছিলেন অধিনায়ক। এরপর নেতৃত্বের দায়িত্ব যায় ফাফ ডু’প্লেসির কাঁধে। কিন্তু তিনিও ভাগ্য ফেরাতে ব্যর্থ। এবার তাই পাতিদারকে নেতৃত্বের গুরুদায়িত্ব সঁপেছিল ম্যানেজমেন্ট। সেই আস্থার মর্যাদা রাখলেন তিনি। তাঁর ক্যাপ্টেন্স লাকে ভর করে প্রথমবার মহার্ঘ ট্রফির স্বাদ পেয়েছে আরসিবি। তাই বিরাট কোহলিকে ঘিরে আবেগের মহাসাগরেও তাঁকে কুর্নিশ জানাতে এটতুকু কৃপণতা দেখাননি সমর্থকরা। আসলে তাঁর ছোঁয়াতেই যে ১৮ বছরের শাপমোচন ঘটেছে বেঙ্গালুরুর। পাতিদার অবশ্য এই কৃতিত্ব ভাগ করে নিচ্ছেন সবার সঙ্গে। তাঁর মন্তব্য, ‘গোটা টুর্নামেন্টে দল ভালো খেলেছে। তাই কোনও একজনের নয়, এই সাফল্যের কৃতিত্ব সবার। এই জয়টা সবচেয়ে বেশি দরকার ছিল বিরাট কোহলি ও সমর্থকদের জন্য।’

Advertisement
সম্পর্কিত সংবাদ