Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের তৈরি রুটে বাঁকুড়ায় রামনবমীর মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের

রাজ্যের প্রস্তাবিত রুটে বাঁকুড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে রামনবমী মহোৎসব উদযাপন কমিটির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

রাজ্যের তৈরি রুটে বাঁকুড়ায় রামনবমীর মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের
  • ৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রস্তাবিত রুটে বাঁকুড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে রামনবমী মহোৎসব উদযাপন কমিটির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত জানিয়েছে, মসজিদের সামনে দিয়ে নয়, মিছিল হবে পুলিসের প্রস্তাবিত রুটেই। রামনবমীর দিন পুলিস এবং উদ্যোক্তাদের যৌথ সম্মতিতেই বিকল্প রুট ঠিক করা হয়েছিল। সেই রুটে মিছিল করতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন বিচারপতি। 

Advertisement

বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসের তৈরি যৌথ রামনবমী মহোৎসব উদযাপন কমিটির আবেদন ছিল, আগেকার রুট অর্থাৎ মসজিদের সামনে দিয়েই মিছিল করতে দিতে হবে। কিন্তু সেই আবেদন খারিজ করেছে হাইকোর্ট। এত বছর ধরে বাঁকুড়া শহরের অহল্যাবাই রোডের পাঁচবাগা থেকে লালবাজার পর্যন্ত রামনবমীর মিছিল হতো। এই রাস্তার মধ্যে একটি মসজিদও রয়েছে। কিন্তু বছর তিন আগে এখান দিয়ে রামনবমীর মিছিল করার সময়ে অশান্তি দানা বেঁধেছিল। তারপর রুট বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। ১০০ মিটার রাস্তা মসজিদের পিছন দিক থেকে ঘুরিয়ে বাইপাস দিয়ে মাচানতলা পর্যন্ত পৌঁছবে। যৌথ কমিটি, পুলিস একসঙ্গে বসেই এই বিকল্প রুট ঠিক করে। এদিন হাইকোর্ট জানিয়ে দিল, পুলিসের প্রস্তাবিত রুটে রামনবমীর মিছিল হবে। তাতে কোনও বাধা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ