Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে অক্টোবরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

উৎসবের মরশুমে ভারতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই তাঁর প্রথম ভারত সফর। তিনদিনের এই সফরে প্রযুক্তি এবং বাণিজ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হবে বলে খবর।

গ্লোবাল ফিনটেক ফেস্টে যোগ দিতে  অক্টোবরে ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: উৎসবের মরশুমে ভারতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। প্রধানমন্ত্রী হওয়ার পরে এটাই তাঁর প্রথম ভারত সফর। তিনদিনের এই সফরে প্রযুক্তি এবং বাণিজ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হবে বলে খবর। আগামী ৭ থেকে ৯ অক্টোবর মুম্বইতে বসছে গ্লোবাল ফিনটেক ফেস্ট (জিএফএফ)। জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত সেই অনুষ্ঠানে মোদির সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করবেন। সূত্রের খবর, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেবেন। থাকছেন প্রযুক্তি বিশ্বের ৫০০-রও বেশি বিনিয়োগকারী। 

Advertisement

অনুষ্ঠান প্রসঙ্গে কনফারেন্স চেয়ারম্যান ক্রিস গোপালকৃষ্ণন বলেন, ‘ভারত ও ব্রিটেনের বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে প্রগতিশীল অর্থনৈতিক অংশীদারিত্বগুলির মধ্যে অন্যতম। আর্থিক পরিষেবা এবং প্রযুক্তি দুই দেশকে এক জায়গায় এনেছে। এই দুই ক্ষেত্রে লন্ডনের অর্থ-প্রযুক্তি দক্ষতা এবং ভারতের ডিজিটাল পরিকাঠামো কয়েক কোটির বেশি গ্রাহকের মধ্যে সমন্বয় সাধন করেছে।’ গত জুলাইতে ব্রিটেনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই সফরে কম্প্রিহেনসিভ ইকনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট চূড়ান্ত হয়। এখন তা ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়। ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১২ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই চুক্তি। সেই সফরেই স্টারমারকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। 
লিভারপুলে লেবার পার্টির বার্ষিক সম্মেলন বসছে শীঘ্রই। এরপরেই তাঁর ভারত সফর। এই সফরে বেঙ্গালুরুও যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নি঩঩বিড় কৌশলগত সম্পর্ক আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারত ও ব্রিটেন। সেই নিয়ে অগ্রগতি খতিয়ে দেখবেন স্টারমার। এছাড়া বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা, শিক্ষা নিয়ে দুই দেশের সম্পর্ক নিয়েও ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে তিনি আলোচনা সারবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো দুই দেশের জন্যই জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোয়ান্টাম কম্পিউটিং, বায়ো টেকনোলজি, ক্রিটিক্যাল মিনারেল এবং নিরাপদ টেলিকমিউনিকেশনের লক্ষ্যে গত বছর ভারত-ব্রিটেন টেক সিকিউরিটির উদ্যোগ নিয়েছিল দুই দেশ। বৈঠকে কথা হবে সেই নিয়েও।

Advertisement
সম্পর্কিত সংবাদ