Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

স্ত্রীকে রান্নাঘরে ঢুকতে না দেওয়াকে মানসিক অত্যাচার বলল বম্বে হাইকোর্ট

স্বামীর বাড়িতে স্ত্রীকে রান্না করতে না দেওয়া একপ্রকার মানসিক নির্যাতন। তাঁর মর্যাদার উপর আঘাত করারও শামিল। মহারাষ্ট্রে এক মহিলার মানসিক নির্যাতনের মামলায় এমনই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের।

স্ত্রীকে রান্নাঘরে ঢুকতে না দেওয়াকে মানসিক অত্যাচার বলল বম্বে হাইকোর্ট
  • ১০ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

মুম্বই: স্বামীর বাড়িতে স্ত্রীকে রান্না করতে না দেওয়া একপ্রকার মানসিক নির্যাতন। তাঁর মর্যাদার উপর আঘাত করারও শামিল। মহারাষ্ট্রে এক মহিলার মানসিক নির্যাতনের মামলায় এমনই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের। ২০২২ সালের নভেম্বর ওই দম্পতির বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর থেকে সংসারে অশান্তির সূত্রপাত। মহিলার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁর সঙ্গে পরিচারিকার মতো ব্যবহার করতে শুরু করেন। তাঁকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হত না। বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছিল। শ্বশুরবাড়িতে তাঁর মৌলিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এমনকি মহিলাকে বাপের বাড়িতেও যেতে দিতেন না স্বামী, শ্বশুর-শাশুড়ি। উলটে তাঁকে বিবাহ বিচ্ছেদের জন্য চাপদেওয়া হচ্ছিল। তিনি তখন শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ ধারায় মামলা করেছিলেন। এদিকে মহিলার স্বামী দাবি করেন, ডিভোর্সের পিটিশন ফাইল করার পরই তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এমন অভিযোগ করছেন স্ত্রী। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি উর্মিলা যোশি ফালকে অবশ্য মহিলার স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করেননি। তিনি বলেন, শ্বশুরবাড়িতে মহিলার চলাফেরায় বাধা এবং মৌলিক সুবিধা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। যা মানসিক নির্যাতনের স্পষ্ট উদাহরণ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ