গাড়িতে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন দুই বিজেপি নেতা। জখম আরও চার জন। শনিবার যওড়িশার সম্বলপুর জেলার এই দুর্ঘটনায় মৃতদের নাম দেবেন্দ্র নায়েক ও মুরলিধর চুরিয়া। জানা গিয়েছে, গাড়িতে করে ওই দুই বিজেপি নেতা সহ ছ’জন ভূবনেশ্বর থেকে কারদোলা ফিরছিলেন। রাতে বুদলা থানা এলাকায় পিছন থেকে একটি
Advertisement
ডাম্পার গাড়িতে ধাক্কা মারে। জখম ছ’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক ডাম্পারের চালক পলাতক।



