নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে কুম্ভকর্ণর ঘুমের সঙ্গে তুলনা করে তোপ দাগলেন রাহুল গান্ধী। বর্ষশেষের ছুটি কাটাতে রাহুল গিয়েছেন ভিয়েতনাম। তবে সেখান থেকেও মধ্যপ্রদেশের ইন্দোরের খবর জেনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। দেশের সবচেয়ে স্বচ্ছ শহর মধ্যপ্রদেশের ইন্দোর। বছর বছর এই সম্মানে ভূষিত করে মোদি সরকার। অথচ সেখানেই জল খেয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর ঘটনায় বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা। রাহুল গান্ধী বললেন মানুষ বিষাক্ত জল পান করে মরছে। আর সরকার কুম্ভকর্ণর ঘুম ঘুমোচ্ছে। তাঁর প্রশ্ন, গরিব মানুষের মৃত্যুতে কেন চুপ মোদি?



