Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

জলপাইগুড়িতে দ্বিতীয় নিলামে বড় ধাক্কা, বিক্রি হল না ৩৫ হাজার কেজি চা!

দ্বিতীয় দিনের অকশনেই বড় ধাক্কা খেল জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। আজ, সোমবার নিলামের পর জলপাইগুড়ি টি অকশন সেন্টারে পড়ে রইল ৩৫ হাজার কেজি চা।

জলপাইগুড়িতে দ্বিতীয় নিলামে বড় ধাক্কা, বিক্রি হল না ৩৫ হাজার কেজি চা!
  • ৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দ্বিতীয় দিনের অকশনেই বড় ধাক্কা খেল জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র। আজ, সোমবার নিলামের পর জলপাইগুড়ি টি অকশন সেন্টারে পড়ে রইল ৩৫ হাজার কেজি চা। এদিন নিলামে ৫৯ হাজার ৪৫৩ কেজি চা অফার করা হয়। সেখানে বিক্রি হয়েছে মাত্র ২৫ হাজার ৪৩৪ কেজি চা। অর্থাৎ নিলামের জন্য যে পরিমাণ চা আনা হয়েছিল, তার মাত্র ৪৩ শতাংশই বিক্রি হয়েছে। এদিন নিলাম হওয়া চায়ের গড় দাম কেজি প্রতি ১১৭ টাকা। নর্থবেঙ্গল টি অকশন কমিটির সম্পাদক প্রতাপ রাউত বলেন, পরিমাণের নিরিখে এদিন খুব একটা বেশি চা নিলাম হয়নি। কিন্তু দামের হিসেবে ঠিকই আছে। তাঁর দাবি, বিদেশের বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও চায়ের চাহিদা কিছুটা কমেছে। সেই কারণেই নিলামে সমস্ত চা বিক্রি হচ্ছে না।

Advertisement

প্রায় ১১ বছর পর গত ৩০ জুন জলপাইগুড়ি টি অকশন সেন্টারে প্রথম চা নিলাম হয়। ওইদিন অকশনের জন্য ১ লক্ষ ৫ হাজার কেজি চা এসেছিল। তার মধ্যে মাত্র ৪৫ হাজার কেজি চা নিলাম হয়। ৫২ জন ক্রেতা ই-অকশনে অংশ নেন। নর্থবেঙ্গল টি অকশন কমিটির তরফে সেদিন দাবি করা হয়, টেকনিক্যাল কিছু সমস্যার কারণে বড় কোম্পানিগুলি প্রথমদিন চা কিনতে পারেনি। দ্বিতীয় অকশন থেকে বেশি চা বিক্রি হবে বলে আশাবাদী তারা। কিন্তু দ্বিতীয় নিলামে দেখা গেল, প্রথম অকশনে বিক্রি হওয়া চায়ের অর্ধেকও এদিন বিক্রি হল না।

Advertisement
সম্পর্কিত সংবাদ