Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধাননগর রোড-কল্যাণী, সোমবার চালু হচ্ছে লোকাল

উৎসবের প্রাক্কলে নয়া ট্রেন উপহার রেলের। শিয়ালদহ ডিভিশনে নতুন একটি লোকাল ট্রেন চালু হতে চলেছে। ২২ সেপ্টেম্বর সোমবার থেকে পরিষেবা মিলবে। চলবে (৩১৩৪৩ আপ) বিধাননগর রোড থেকে কল্যাণী পর্যন্ত।

বিধাননগর রোড-কল্যাণী, সোমবার চালু হচ্ছে লোকাল
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের প্রাক্কলে নয়া ট্রেন উপহার রেলের। শিয়ালদহ ডিভিশনে নতুন একটি লোকাল ট্রেন চালু হতে চলেছে। ২২ সেপ্টেম্বর সোমবার থেকে পরিষেবা মিলবে। চলবে (৩১৩৪৩ আপ) বিধাননগর রোড থেকে কল্যাণী পর্যন্ত। ট্রেনটি বিধাননগর রোড থেকে রাত ৭টা বেজে ২৭ মিনিটে ছাড়বে এবং রাত ৮টা বেজে ৩৬ মিনিটে কল্যাণী পৌঁছবে। যাত্রাপথে সব স্টেশনে স্টপেজ থাকবে। ফিরতি রুটে (৩১৩৪০ ডাউন) সেটি যাবে কল্যাণী থেকে শিয়ালদহ। কল্যাণী থেকে রাত ৮.৫৫ মিনিটে ছাড়বে এবং রাত ১০.১৯ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। এই পরিষেবা প্রতি 

Advertisement

সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত মিলবে বলেই জানিয়েছে পূর্ব রেল। বিধাননগর রোডে স্টেশন ওই লাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই স্টেশনে নেমে উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার অনেক জায়গায় অফিসযাত্রীরা সহজেই যাতায়াত করতে পারেন। ফলে, এই স্টেশনে যাত্রীর চাপও বেশি থাকে। তাছাড়া, এখান থেকেই সল্টলেক, রাজারহাট, সেক্টর ফাইভেও প্রচুর মানুষ যাতায়াত করেন। সেখানে ট্রেন লেট থাকলে হয়রানির শিকার হন নিত্যযাত্রীরা। এবার এই নতুন ট্রেন চালু হলে সেই ভোগান্তি অনেকটাই মিটবে বলে আশা করা যায়। বাড়তি ট্রেন পেলে যাত্রীদেরও সুবিধা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ