Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার বাড়ি: আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘বাংলার বাড়ি’ প্রকল্পে আগামী তিন-চার বছরে আরও কয়েক লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।

বাংলার বাড়ি: আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আগামী তিন-চার বছরে আরও কয়েক লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেবে রাজ্য। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সম্পূর্ণ নিজ খরচে ১২ লক্ষ বাড়ি তৈরি করে দেবে। এজন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্পে টাকাও দেওয়া হয়েছে। বাকি ১৬ লক্ষ উপভোক্তাকে আগামী ডিসেম্বর ও মে মাসে টাকা দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এবছর ২৮ লক্ষ মানুষকে বাড়ি তৈরির টাকা দিতে পারলে আগামী দিনে আরও কয়েক লক্ষ মানুষকে দিতে পারব। যেটুকু বাকি থাকবে সেটুকু করে দেব পরবর্তী তিন-চার বছরে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ