Bartaman Logo
২৭ মে, ২০২৬

৫৪ বছরের পুরনো ছবি পোস্ট, প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণায় অমিত মিত্র

৫৪ বছরের পুরনো ছবি পোস্ট, প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতিচারণায় অমিত মিত্র
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আমরা ডঃ মনমোহন সিংয়ের ছাত্র হিসাবে তাঁর উষ্ণ আন্তরিকতা এবং স্নেহ গভীরভাবে মিস করব।’ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশে এভাবেই শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। দিল্লি স্কুল অব ইকনমিকসের ১৯৬৯ সালের একটি ছবি পোস্ট করে ডঃ মনমোহন সিংয়ের স্মৃতিচারণা করেছেন অমিতবাবু। তিনি জানিয়েছেন, ছাত্রদের সঙ্গে সহজভাবে মিশে যেতেন ডঃ সিং।  নীচের ছবিটিতেই ডঃ সিংয়ের বিনম্রতা প্রকাশ পেয়েছে। অন্যান্য প্রফেসররা যখন চেয়ারে বসেছিলেন, তিনি চুপচাপ ছাত্রদের মধ্যে এসে দাঁড়ালেন।’ 
Advertisement
এই ছবিতে ডক্টর সিংয়ের বাম দিতে যিনি দাঁড়িয়ে, তিনি বিনোদ রাই বলে জানিয়েছেন অমিতবাবু। সেই সঙ্গে লিখেছেন, ‘তার ৪০ বছরেরও বেশি সময় পর ভারতের সিএজি হিসেবে বিনোদের রিপোর্ট ডক্টর সিং এবং তাঁর সরকারের বিরুদ্ধে ঝড় তুলেছিল (২জি এবং কয়লা কেলেঙ্কারি)। সরকারের পতন এবং ২০১৪ সালে নরেন্দ্র মোদীর উত্থানে অবদান রেখেছিল। কিন্তু ২০১৫ সালে, সুপ্রিম কোর্ট কয়লার বিষয়ে ডক্টর সিংয়ের বিচারকাজ স্থগিত করে দিয়েছিল...কিন্তু, অনেক দেরি হয়ে গেল! ২০১৭ সালে সিবিআই আদালত ২জির অভিযোগও খারিজ করে দিয়েছিল, কিছু লোক শৈল্পিকভাবে কয়েকটি নির্বাচিত তথ্য সাজিয়ে একটি কেলেঙ্কারি তৈরি করেছে...। ২০২১ সালে বিনোদ আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন।’
সম্পর্কিত সংবাদ