নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চার বছর পর ফের ক্যালেন্ডার করছে লোকসভার সচিবালয়। যা সংসদের ক্যালেন্ডার বলেই পরিচিত। কোভিডের জেরে ২০২১ থেকে আর পুরোদস্তর ক্যালেন্ডারই করা হয়নি। এ বছর সংবিধানের ৭৫ তম বর্ষ। তাই ফের সাংসদের জন্য তৈরি হয়েছে ১৬ পাতার ক্যালেন্ডার।
Advertisement
যেখানে জ্বলজ্বল করছে নন্দলাল বসু, নিবেদিতা বসু, যমুনা সেন, অমলা সরকার, বিশ্বরূপ বসুর মতো বাঙালি শিল্পীদের নাম। এছাড়া রামমনোহর সিনহা, দীননাথ ভার্গব, বিনায়ক শিবারাম মাসোজির মতো শিল্পীদের ছবি সহ নাম উল্লেখ রয়েছে। এঁরাই এঁকেছিলেন আসল সংবিধানে। মহেঞ্জোদারো থেকে রাম-সীতা-লক্ষ্মণ। হাতে লেখা সংবিধানের পাতায় যে ছবি আঁকা হয়েছিল, তার থেকে ১২টি বেছে তৈরি হয়েছে সংসদের ক্যালেন্ডার।
হাতে আঁকা সংবিধানের পাতায় জাতির জনক মহাত্মা গান্ধী বা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকলেও সংসদের ক্যালেন্ডারের তা স্থান পায়নি। এমনকী নেই সংবিধানের প্রস্তাবনা। এ ব্যাপারে লোকসভা সচিবালয়ের যুক্তি, হাতে লেখা আসল সংবিধানে রয়েছে মোট ২২টি আঁকা ছবি। তার মধ্যে থেকে প্রথম ১২ টিকে বেছে নিয়েই নতুন ইংবেজি বছরের ক্যালেন্ডার করা হয়েছে। এর মধ্যে বিতর্কের কিছু নেই।