Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ

পাকিস্তানের থেকে চীনা প্রযুক্তির জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার জন্য আগ্রহ প্রকাশ করল বাংলাদেশ। মঙ্গলবার ইসলামাবাদে বৈঠক করেন  বাংলাদেশ ও পাকিস্তানের এয়ার চিফ মার্শাল।

পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ
  • ৮ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নয়াদিল্লি ও লাহোর: পাকিস্তানের থেকে চীনা প্রযুক্তির জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার জন্য আগ্রহ প্রকাশ করল বাংলাদেশ। মঙ্গলবার ইসলামাবাদে বৈঠক করেন  বাংলাদেশ ও পাকিস্তানের এয়ার চিফ মার্শাল। সেই বৈঠকেই যুদ্ধবিমান কিনতে বাংলাদেশ ইচ্ছা প্রকাশ করেছে বলে পাকিস্তানি সেনার মিডিয়া উইং দাবি করেছে। পাকিস্তানের দাবি, গত বছর অপারেশন সিন্দুরের সময় ভারতের আক্রমণ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জেএফ-১৭ থান্ডার ফাইটার জেট। যদিও বাস্তব উলটো কথাই বলছে। ভারতের আক্রমণে জেরবার হয়ে গিয়েছিল পাকিস্তানি বায়ুসেনা। 

Advertisement

চীন ও পাকিস্তান যৌথভাবে জেএফ-১৭ থান্ডার জেট তৈরি করেছে। শেখ হাসিনার পতনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সখ্য বেড়েছে। ইতিমধ্যেই করাচি ও ঢাকার মধ্যে অসামরিক বিমান চলাচলের বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। আগামী ২৯ জানুয়ারি থেকে সরকারি সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই পরিষেবা চালু করছে। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ