Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ঋণের ফাঁদে পড়েছে বাংলাদেশ, এবার সতর্কবার্তা রাজস্ব প্রধানের

ঋণের বোঝায় কাবু বাংলাদেশ। প্রতিশ্রুতি দিয়েও হাল ফেরাতে ব্যর্থ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই আবহে দেশের আর্থিক পরিস্থিতিতে নিয়ে সতর্কবার্তা দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারপার্সন এম আবদুর রহমান খান।

ঋণের ফাঁদে পড়েছে বাংলাদেশ, এবার সতর্কবার্তা রাজস্ব প্রধানের
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ঋণের বোঝায় কাবু বাংলাদেশ। প্রতিশ্রুতি দিয়েও হাল ফেরাতে ব্যর্থ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই আবহে দেশের আর্থিক পরিস্থিতিতে নিয়ে সতর্কবার্তা দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারপার্সন এম আবদুর রহমান খান। তাঁর মতে, ‘দেশের রাজস্ব খাতে আয় অত্যন্ত কম।  জিডিপিতে রাজস্বের অনুপাত কয়েক বছরের মধ্যে ১০ শতাংশ থেকে নেমে এসেছে ৭ শতাংশে। এ কারণে ঋণ পরিশোধে বাজেটের একটা বড় অংশ বরাদ্দ করতে হচ্ছে। তা এখন ব্যয় বরাদ্দের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।’

Advertisement

সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে রহমান বলেন, ‘আমরা ঋণের ফাঁদে পড়েছি। এই বাস্তব অস্বীকার করলে সামনে এগনো কঠিন হবে।’ তিনি আরও জানান, রাজস্ব কম থাকায় দেশ ধীরে ধীরে বিপজ্জনক ও বাধ্যতামূলক পরনির্ভরশীলতার দিকে এগচ্ছে। সেমিনারে ছিলেন সিপিডি-এর অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান। তিনি জানান, আগে বাজেটে বেতন পেনশনের পর কৃষি ও শিক্ষায় সবচেয়ে বেশি ব্যয় হতো। কিন্তু এখন ঋণ পরিশোধই দ্বিতীয় বৃহত্তম বরাদ্দ হয়ে উঠেছে। অর্থ সচিব এম খাইরুজ্জামান মজুমদার বলেন, ‘চলতি অর্থবছরের জাতীয় বাজেট দেশের ইতিহাসে প্রথমবার এত সংক্ষিপ্ত হয়েছে।’ তাঁর মতে, পরিস্থিতি এমন যেন একজন রোগা মানুষকে আরও ওজন কমাতে বলা হচ্ছে। এভাবে চলতে থাকলে তা দীর্ঘমেয়াদি পরিকাঠামোগত বৃদ্ধিতে বাধা তৈরি করবে বলেও তিনি সতর্ক করেছেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ