Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় সচেতনতা শিবির

কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ (ইএলআই) স্কিম। আগামী ১ আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে।

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বাংলায় সচেতনতা শিবির
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ (ইএলআই) স্কিম। আগামী ১ আগস্ট থেকে প্রকল্পটি চালু হবে। ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়কালে তৈরি হওয়া কাজের ক্ষেত্রে এর সুযোগ মিলবে। ওই প্রকল্পের জন্য ৯৯ হাজার ৪৪৬ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এর হাত ধরে আগামী দু’বছরে সংগঠিত ক্ষেত্রে সাড়ে তিন কোটি কাজের সুযোগ তৈরির আশা করা হচ্ছে। এই প্রকল্পের সুযোগ যাতে এরাজ্যের কর্মীরাও পান, তার জন্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শুরু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। এখানকার পার্ক স্ট্রিট আঞ্চলিক অফিসের কমিশনার (আরসিআই) তুষারকান্ত মুখোপাধ্যায় বলেন, আমরা এবং অন্যান্য আঞ্চলিক অফিস ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গিয়ে কর্মদাতা সংস্থাগুলিকে প্রকল্প সম্পর্কে অবগত করছি। বিভিন্ন বণিকসভার পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোয় জোর দেওয়া হয়েছে। দপ্তরের কর্তারা জানাচ্ছেন, আগামী ৩০ জুলাই সল্টলেকে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমমন্ত্রকের কর্তারা উপস্থিত থাকবেন এবং আরও বিস্তারিতভাবে তাঁরা প্রকল্পের ধারণা দেবেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ