Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

হিন্দুদের উপর অত্যাচার! ইউনুসকে খোলা চিঠি বাংলাদেশি বুদ্ধিজীবীদের

হিন্দু সহ সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা ও হত্যা নিয়ে সরব হলেন বাংলাদেশের বিদ্বজ্জনেরা। অন্তত ৩২ জন বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউনুস সরকারকে খোলা চিঠি দিয়েছেন।

হিন্দুদের উপর অত্যাচার! ইউনুসকে খোলা চিঠি বাংলাদেশি বুদ্ধিজীবীদের
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: হিন্দু সহ সংখ্যালঘুদের উপর একের পর এক হামলা ও হত্যা নিয়ে সরব হলেন বাংলাদেশের বিদ্বজ্জনেরা। অন্তত ৩২ জন বিশিষ্ট নাগরিক ও মানবাধিকার সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউনুস সরকারকে খোলা চিঠি দিয়েছেন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আবেদন জানানো হয়েছে চিঠিতে। সম্প্রতি দুষ্কৃতীদের হাতে খুন হওয়া দীপুচন্দ্র দাস, রানা প্রতাপ বৈরাগী, শরৎ চক্রবর্তীর নাম উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। এছাড়াও চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘুদের বাড়ির দরজা বন্ধ করে অগ্নিসংযোগের মতো বর্বরতার তীব্র নিন্দা করেছেন তাঁরা। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসন এবং সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানানো হয়েছে।  

Advertisement

চিঠিতে বলা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় যারা উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ক্রীড়াবিদ সুলতানা কামাল, নারীর অধিকার রক্ষা ও মানবাধিকার কর্মী খুশি কবীর, জেআই খান পান্না, ইফতেখারুজ্জামান, আনু মহম্মদ, শাহিন আহমেদ, ফিরদৌস আজিম, শামসুল হুদা, নূর খান, সুমাইয়া খায়ের, সুব্রত চৌধুরী, স্বপন আদনান, রেজাউল করিম চৌধুরী, সাইদুর রহমান, জবা তালুকদারের মতো বিশিষ্টরা প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে স্বাক্ষর করেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ