Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে চলতি আন্দোলনে নিহত অন্তত পাঁচ হাজার, পশ্চিম এশিয়ায় রওনা মার্কিন নৌবহরের

ইরানে চলতি সরকার বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ছাড়াল ৫ হাজারের গণ্ডি। শুক্রবার আন্দোলনকারীরা জানিয়েছেন, এখনো পর্যন্ত ৫০০২ জনের মৃত্যু হয়েছে।

ইরানে চলতি আন্দোলনে  নিহত অন্তত পাঁচ হাজার, পশ্চিম এশিয়ায় রওনা মার্কিন নৌবহরের
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: ইরানে চলতি সরকার বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ছাড়াল ৫ হাজারের গণ্ডি। শুক্রবার আন্দোলনকারীরা জানিয়েছেন, এখনো পর্যন্ত ৫০০২ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারি হিসেবে বলা হচ্ছে, গত ২৮ ডিসেম্বর থেকে মৃতের সংখ্যা ৩ হাজার ১১৭। তাদের মধ্যে ২ হাজার ৪২৭ জন আন্দোলনকারী। গত বুধবার প্রথমবার চলতি আন্দোলনে মৃতের সংখ্যা প্রকাশ করেছিল ইরান প্রশাসন। সরকারি এই তথ্য অবশ্য উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

Advertisement

আন্দোলন ঘিরে অশান্তির জেরে লাগাতার ২ সপ্তাহ ধরে বন্ধ ইরানের ইন্টারনেট পরিষেবা। এরইমধ্যে ইরানের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় পাড়ি দিয়েছে একটি মার্কিন নৌবহর। দাভোস থেকে আমেরিকায় ফেরার পথে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পশ্চিম এশিয়ার একটি বড় নৌবহর ও সেনার দল পাঠানো হচ্ছে। ইরানের উপর কড়া নজরদারি চালানো হবে। জানা গিয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে রওনা দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সহ বেশ কয়েকটি রণতরী। এই মুহূর্তে নৌবহরটি ভারত মহাসাগরে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর এক আধিকারিক।

ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, আমেরিকার হুঁশিয়ারির পর আটশো জনেরও বেশি বেশি আন্দোলনকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান প্রশাসন। শুক্রবার সেই দাবি নস্যাৎ করে দিয়েছে তেহরান। ইরানের শীর্ষ প্রসিকিউটার মহম্মদ মোভাহেদি সেদেশের একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘মার্কিন দাবি অসত্য। বিচারবিভাগ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।’ এবিষয়ে আমেরিকার চাপ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কোনো পরিস্থিতিতেই আমরা অন্য দেশের নির্দেশ মেনে চলব না।’ এদিকে মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করেছেন মহম্মদ জাভাদ হাজি আলি আকবরি নামে এক ধর্মগুরু। তাঁর কটাক্ষ,  ট্রাম্প ‘কেবল কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ